শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

স্বাধীন সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ অপতথ্য ও গুজব : আবদাল আহমদ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩ জুলাই ২০২৬, ৮:৪৬ PM ২১ বার পঠিত
স্বাধীন সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ অপতথ্য ও গুজব : আবদাল আহমদ

ছবি: সংগৃহীত

সরকারের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সৈয়দ আবদাল আহমদ বলেছেন, অপতথ্য, গুজব ও অপপ্রচার বর্তমানে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে অন্যতম বড় চ্যালেঞ্জ।

আজ শুক্রবার কক্সবাজারের একটি হোটেলে ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়ন ভাবনায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্য অধিদপ্তর আয়োজিত কর্মশালায় আবদাল আহমদ বলেন, ‘সরকারের উন্নয়নমূলক কার্যক্রম জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে দায়িত্বশীল, তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই।’

প্রধান তথ্য কর্মকর্তা আরও বলেন, ‘এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সৎ, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা আরও জোরদার করতে হবে।’

কর্মশালায় কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং তথ্য অধিদপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ২৫ জন স্থানীয় সাংবাদিক এবং তথ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকরা তথ্যপ্রবাহ আরও সহজ করা, নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং মাঠপর্যায়ের সাংবাদিকদের সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেন।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!