নেটওয়ার্ক নিউজ বিডি
জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ
দেশব্যাপী সংবাদের পরিধি আরও বিস্তৃত করতে এবং তৃণমূলের সত্য ঘটনাগুলো মানুষের কাছে তুলে ধরতে দেশজুড়ে প্রতিনিধি খুঁজছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নেটওয়ার্ক নিউজ বিডি। আপনি যদি সাহসী, উদ্যমী হন এবং ডিজিটাল সাংবাদিকতায় নিজের ক্যারিয়ার গড়তে আগ্রহী হন, তবে আমাদের টিমে আপনাকে স্বাগত জানাই। আমরা বর্তমানে বাংলাদেশের সকল জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় বা কলেজ ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি নিয়োগ দিচ্ছি।
পদের নাম ও কর্মস্থল
- জেলা প্রতিনিধি: প্রতিটি জেলায় একজন।
- উপজেলা প্রতিনিধি: দেশের সকল উপজেলা পর্যায়ে।
- ক্যাম্পাস প্রতিনিধি: দেশের প্রধান প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোতে।
আবেদনের যোগ্যতা
- বয়স: ১৮ থেকে ৪০ বছর।
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা স্নাতকোত্তর (অধ্যয়নরতরাও আবেদন করতে পারবেন)। তবে সাংবাদিকতায় অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
- প্রযুক্তিগত দক্ষতা: স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হতে হবে এবং প্রয়োজনে স্পট থেকে ফেসবুক লাইভে সংবাদ প্রচারের মানসিকতা থাকতে হবে।
সংবাদ প্রেরণের শর্তাবলি
- সংবাদের সত্যতা ও বস্তুনিষ্ঠতা কঠোরভাবে বজায় রাখতে হবে। অন্যের লেখা কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ।
- খবরের সাথে প্রাসঙ্গিক ছবি বা ভিডিও যুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
- সংবাদের গুরুত্ব অনুধাবন করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন পাঠাতে হবে।
- প্রতিবেদন অবশ্যই বাংলায় ইউনিকোড (Unicode) ফরমেটে টাইপ করে পাঠাতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্রসহ (জাতীয় পরিচয়পত্রের কপি ও পাসপোর্ট সাইজ ছবি) আমাদের নির্ধারিত অনলাইন আবেদন ফরমটি যথাযথভাবে পূরণ করতে হবে। যাচাই-বাছাই শেষে নির্বাচিত প্রার্থীদের সাথে আমাদের টিম সরাসরি যোগাযোগ করবে।
