পিছুটান
জান্নাতুল নাঈম বুশরা
উড়ে উড়ে আলো ছুঁই
মাঝে মাঝে ভীতু হই,
অন্ধকারে পথ হারাই।
মনে মনে ভাবি ধরবো আলো
তবে ধরিতে পারি কই!!
শুধু অন্ধকারে পিছিয়ে রই।
আরও পড়ুন
হাসান সাইফুল্লাহর কবিতা আবার দেখা হবে
মনের মধ্যে যে অব্যক্ত কথা জমা
মস্তিষ্ক কি তা বলার সাহস দেয়?
ইচ্ছে করে উড়ি ওই আকাশে
পিছে বলে নেই তো তোমার ডানা।
মন যদি বলে এগিয়ে চল
মস্তিষ্ক বলে না না না।
একি দ্বন্দ্বের মাঝে থামি
দ্বিধা-দ্বন্দ্ব নাকি বাঁধা,
বুঝে উঠতে সবটাই হয় হাতছাড়া।
