শিরোনাম:
Network News BD
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ঐতিহ্য বুক কার্নিভালে দেশি বুক ইনফ্লুয়েন্সারদের মিলনমেলা

নেটওয়ার্ক নিউজ বিডি

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৬:৫৫ PM ২৬ বার পঠিত
ঐতিহ্য বুক কার্নিভালে দেশি বুক ইনফ্লুয়েন্সারদের মিলনমেলা

ছবি: লেখকের সৌজন্যে

খাদিজাতুল খোরশেদ খুশি:

রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে চলমান ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬ উপলক্ষে আয়োজিত হয়েছে বুক ইনফ্লুয়েন্সারদের মিলনমেলা। দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্য আয়োজিত এই কার্নিভালের দ্বিতীয় দিন ১৬ অক্টোবর এই বিশেষ গেট টুগেদার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বই নিয়ে কাজ করা তরুণ ইনফ্লুয়েন্সাররা অংশ নেন।

বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া এই আয়োজনে বইপ্রেমী এবং বুক ইনফ্লুয়েন্সাররা একত্রিত হওয়ার দারুণ সুযোগ পান। এমন ব্যতিক্রমী আয়োজন বুক ইনফ্লুয়েন্সারদের বই নিয়ে আরও কাজ করতে অনুপ্রেরণা জোগাবে বলে অংশগ্রহণকারীরা জানান এবং প্রকাশনা প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজনে ঐতিহ্যের পক্ষ থেকে বুক ইনফ্লুয়েন্সারদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থাও ছিল।

গত ১৫ অক্টোবর শুরু হওয়া ১৭ দিনব্যাপী এই কার্নিভাল চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে এই মেলা। কার্নিভালকে কেন্দ্র করে রাইটার্স ডে, শিশু চিত্রাঙ্কন ও গল্প বলা প্রতিযোগিতা, বাংলা একাডেমির গাছ পরিচিতি, চিত্র প্রদর্শনী, টাইপোগ্রাফি ও ক্যালিগ্রাফি কর্মশালা, বইয়ের মোড়ক উন্মোচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজন রাখা হয়েছে। এবারের কার্নিভালের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ঐতিহ্যের পাতায় নতুন দিনের গল্প।

উৎসবে বইপ্রেমীদের জন্য রয়েছে বিশেষ মূল্যছাড়। মজুত থাকা বইয়ে সর্বোচ্চ ৭১ শতাংশ এবং ঐতিহ্য প্রকাশিত রচনাবলিতে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি রচনাবলির পৃথক খণ্ড মাত্র ১৫০ থেকে ২০০ টাকায় কেনার সুযোগ থাকছে। মেলায় ঐতিহ্য ছাড়াও ইলহাম, কাকাতুয়া, গ্রিপার মার্ক, নির্বাচিত, নু বুকস, রেড ও ধ্রুবপদের মতো প্রকাশনা প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করেছে।

লেখক: শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ইডেন মহিলা কলেজ।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!