বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, সরকারি তিতুমীর কলেজ শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মনোনীত হয়েছেন আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁধন বৈষ্ণব। আজ শনিবার (১৭ অক্টোবর) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক ২০২৬-‘২৭ কার্যবর্ষের জন্য তাঁদের এই দায়িত্ব দেওয়া হয়।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আগামী সাত কর্মদিবসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সরকারি তিতুমীর কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর জমা দেওয়ার জন্য নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক বাঁধন বৈষ্ণব দুজনই সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে তাঁরা বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে নিয়মিত লেখালেখি করছেন। বাঁধন বৈষ্ণব নতুন এই শাখার শুরুতে আহ্ববায়ক কমিটির সদস্য এবং এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয় শাখায় কার্য নির্বাহী সদস্য হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর এই দুই তরুণ লেখক জানান সবার সার্বিক সহযোগিতায় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম সরকারি তিতুমীর কলেজ শাখাকে তাঁরা এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান। শিক্ষার্থীদের মাঝে লেখালেখির আগ্রহ বৃদ্ধি এবং তরুণ লেখকদের দক্ষতা উন্নয়নে তাঁরা একযোগে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
শুভ্র/
