শিরোনাম:
Network News BD
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

স্মৃতির পাতায় শৈশব

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৪:৩৪ PM ১৫ বার পঠিত
স্মৃতির পাতায় শৈশব

প্রতীকী ছবি © সম্পাদিত

স্মৃতির পাতায় শৈশব
জান্নাত আক্তার শিলা

ভোরের হাওয়ায় সবুজ ঘাসে আনচান করে মন,
শৈশবের রঙিন দিনগুলো হারিয়ে গেলো কখন।
মিছে মিছে ঘর বানিয়ে দিতাম পুতুলের বিয়ে,
মায়ের চোখ ফাঁকি খেলতাম মাঠে গিয়ে।

লুকোচুরি,কানামাছি ছিল আরও কত খেলা,
সারাদিনের সবচেয়ে সুখের ছিল বিকালবেলা।
কাগজের বানানো নৌকা দিতাম জলে ভাসিয়ে,
বর্ষাকালের সাঁতার কাটার সময় গেলো হারিয়ে।

ঝড়ের দিনে আম কুড়াতে ছুটতাম আমি একা,
শুনতাম নাতো মায়ের বারণ মাথায় মেঘের রেখা।
মায়ের বকুনি তবুও ছিল আম, নুন-মরিচের স্বাদ,
স্মৃতির পাতায় আজও মনে হলে ভাঙে সুখের বাঁধ।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!