নদীর ধারে যাই
সেলিম সিকদার
আয়রে কিশোর আয়রে কিশোরী
নদীর ধারে যাই,
নদীর ধরে সাদা কাশ ফুটেছে
মধু তাহার নাই !
আরও পড়ুন
তুমি আমার হলে পারতে
কাশের কাছে নাইযে দুঃখ
ভোমর আসেনা তাই
সব ফুলেযে পরাগায়ন ঘটে না
শীষ নেড়ে গান গাই।
শালিক আসে ঝাকে ঝাকে
কিচিরমিচির রবে,
শরৎ বাবুর ঘুম ভাঙবে
হেমন্ত আসলে তবে।
নদীর ধারে সাদা ফুলের মেলা
আনন্দে কাটে সারাবেলা,
নীলাকাশে শুভ্র মেঘের ভেলা
করছে তারা কত খেলা।
