শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

রীনা তালুকদার-এর একগুচ্ছ লিমেরিক

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৬ AM ৪১ বার পঠিত
রীনা তালুকদার-এর একগুচ্ছ লিমেরিক
১।
রঙিন ঘুড়ি উড়ছে দূর আকাশে
মেঘলা দিনে মেঘের রঙ ফ্যাকাশে
শূন্যের উপর মোহন মনে খেলা
হাতে নাটাই ভাবতেই যায় বেলা
উড়ন্ত মন উড়তে চায় বাতাসে।
২।
ব্যাদান বুকের বারান্দায় লুকাতে চাও মুখ
শুনেই বার বার অনুভব করি সুখ
কষ্ট কাজলে মিশে আঁখি
দূর পাহাড়ে সুখ পাখি
মুষ্টিবদ্ধ হাত উষ্ণতায় উধাও হয় দুখ।
৩।
পানকৌড়ি পাখি যাও উড়ে
পাখা মেলে দূর দ্বীপ জুড়ে
নিঃশ্বাসে নিঃশ্বাসে ঘুরে
আসো লাল খাম পুরে
আগুনের জল শৃঙ্গ পুড়ে।
৪।
কাকতাড়ুয়া চোখে ঘুম নেই
রাতজাগা চাঁদের দুঃখ সেই
একাই নামবে জলে
ধূসর আকাশ তলে
জ্যোস্না ছিনতাই দেখবে যেই।
৫।
রাত্রি বিদায় নেয় অসমাপ্ত অদৃশ্য অন্ধকার
হাওয়ার ঠোঁটে খইভাজা চুম দিয়ে চুরমার
সতর্ক সোহাগে কান পেতে শুনি
কানে কানে মায়াবী প্রতিধ্বনি
যেতে যেতে রেখে যায় সরোদ সুরে পারাবার।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!