শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

মৃত্যুর মিছিল

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ১২:২৭ PM ৩১ বার পঠিত
মৃত্যুর মিছিল

ইকরাম আকাশ

মৃত্যু এ ইহলোকে বড় অনিবার্য,
বিধাতা আগেই তা করেছেন ধার্য।
কাছ থেকে দেখেছি যে কত শত মৃত্যু,
যাই করি, একদিন মরণ যে সত্য!

ফিরেছি সহস্রবার মৃত্যুর মুখ থেকে,
কত যে প্রাণহীন লাশের স্তূপ মেখে!
মৃত্যুর মিছিলে যোগ দেব ঠিক একদিন,
ক্ষমা করে দিও সব, চুকিয়ে দিও ঋণ।

আচমকা কিছু মৃত্যু মানতে পারি না,
মিথ্যে এ সংসারে তামাশা সাজে না।
লুটিয়ে পড়ব যবে মৃত্যুর বুকে,
কেউ তো ফেরাতে আর পারবে না ডেকে।

আমরা না হয় আজ গেলামই চলে,
জগতের সবটুকু মায়া পিছে ফেলে।
ভুলে যেয়ো না তবু আমাদের অবদান,
অপূর্ণতা নিয়ে দূরে গেলেও অম্লান।

মৃত ভেবে অকারণে কেঁদো না তোমরা,
মৃত্যুর মিছিলেও হাসব যে আমরা।
ওপারে যেন গো আমরা থাকি সুখে,
রেখো শুধু মুনাজাতে, দোয়ামুখে।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!