শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

শিক্ষার্থীদের প্রযুক্তি দক্ষ করে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড আইসিটি কর্মশালা

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ PM ২৮ বার পঠিত
শিক্ষার্থীদের প্রযুক্তি দক্ষ করে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড আইসিটি কর্মশালা

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সম্মান দ্বিতীয় বর্ষের সব বিষয়ের শিক্ষার্থীদের জন্য আবশ্যিক অ্যাপ্লাইড আইসিটি বা Applied ICT বিষয়ের অনলাইন কনটেন্ট চূড়ান্তকরণের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের ইউনিসেফ বাংলাদেশের প্রধান কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, ইউনিসেফ বাংলাদেশের কারিগরি সহযোগিতায় অ্যাপ্লাইড আইসিটি বিষয়টির কারিকুলাম ব্লেন্ডেড মডেলে তৈরি করা হয়েছে। ইতোমধ্যে প্রণীত ম্যানুয়াল রিসোর্স বুকের ভ্যালিডেশন সম্পন্ন হয়েছে এবং এর ধারাবাহিকতায় অনলাইন কনটেন্টের ভ্যালিডেশনের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় অ্যাপ্লাইড আইসিটি বিষয়ের পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অনলাইন কনটেন্টের মান, ব্যবহারিক শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব পাঠদান পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞরা মূল্যবান মতামত দেন।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তির জ্ঞান আজকের শিক্ষার্থীদের জন্য অপরিহার্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থীকে প্রযুক্তিনির্ভর শিক্ষা ও কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে অ্যাপ্লাইড আইসিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যাতে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব জীবনে প্রযুক্তির ব্যবহার শিখতে পারে, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ, পাঠ্যক্রম উন্নয়ন ও বাস্তবভিত্তিক শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে।

কর্মশালায় শিক্ষার্থীদের বর্তমান প্রয়োজন ও কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে অনলাইন কনটেন্ট তৈরির ওপর বিশেষ জোর দেওয়া হয়। এ সময় অ্যাপ্লাইড আইসিটি বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বিভিন্ন বাস্তবসম্মত সুপারিশ তুলে ধরেন।

কর্মশালায় ইউনিসেফ বাংলাদেশের চিফ অব এডুকেশন দীপা শংকর ও ফাহমিদা শবনমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বা বুয়েটের আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগের অধ্যাপক ড. মো. আহসান হাবিব, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রোকেয়া পারভিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) মামুন মোর্শেদসহ আইসিটি পেডাগোজি ইন্ডাস্ট্রিয়াল ও সাইকোলজি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

এতে আরও অংশ নেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন ড. এ এইচ এম রুহুল কুদ্দুস, শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন, সিএসই বিভাগের ড. নাজমা তারা, সিস্টেম অ্যানালিস্ট ড. মো. হায়দার আলী এবং অনলাইন এডুকেশন দপ্তরের পরিচালক মো. কামরুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!