শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ৩:১০ PM ৬ বার পঠিত
কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ

গ্রাফিক্স: নেটওয়ার্ক নিউজ বিডি

চলতি বছরের কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ৫৮ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। পরীক্ষায়  ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৪ হাজার ৪৭০ জন উত্তীর্ণ হয়েছে। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন।

আজ সোমবার সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন। ফলাফল সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।

চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।

চলতি বছরে ২১ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!