শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ, মেয়েরা এগিয়ে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ৩:১০ PM ১২ বার পঠিত
ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ, মেয়েরা এগিয়ে

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাশের হার শতকরা ৫৭ দশমিক ৩৯ ভাগ। মোট  পাশ করা ৬০ হাজার ২৭৪ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ২৮ হাজার ৩৭২ এবং ছাত্রির সংখ্যা ৩১ হাজার ৯০২ জন। পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তি উভয় ক্ষেত্রে এবার মেয়েরা এগিয়ে রয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. এনামুল হক এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শাহাদাত মোল্লা সহ বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

তিনি জানান, এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৫ হাজার ২৮ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ৬০ হাজার ২৭৪ জন শিক্ষার্থী। এতে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭০০ জন। এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ২ হাজার ৬২১ এবং ছাত্রির সংখ্যা ৩ হাজার ৭৯ জন।। এ হিসাবে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তি উভয় ক্ষেত্রে এবার মেয়েরা এগিয়ে রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১০টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে।

প্রসঙ্গত, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার এক হাজার ৩৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী ১৮৮টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহন করে।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!