শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবারও ক্লাস-পরীক্ষা বন্ধ

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ৮ জুলাই ২০২৬, ১০:০৯ PM ৭ বার পঠিত
বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবারও ক্লাস-পরীক্ষা বন্ধ

গ্রাফিক্স: নেটওয়ার্ক নিউজ বিডি

টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বৃহস্পতিবারও (৯ জুলাই) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকছে।

বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

এর আগে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুধু বুধবারের ক্লাস ও পরীক্ষাগুলো স্থগিত থাকবে। কিন্তু দিন পেরিয়ে গেলেও আবহাওয়া পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। ক্যাম্পাসের জলাবদ্ধতা এবং যাতায়াতের সমস্যা অব্যাহত থাকায় বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবারের সব ক্লাস ও পরীক্ষাও স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!