শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

২ জুন থেকে প্রথমবর্ষের ক্লাস শুরুর নোটিশ, ছুটিই শেষ হবে ৬ জুন!

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১২:০৯ PM ৬ বার পঠিত
২ জুন থেকে প্রথমবর্ষের ক্লাস শুরুর নোটিশ, ছুটিই শেষ হবে ৬ জুন!

গ্রাফিক্স: নেটওয়ার্ক নিউজ বিডি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনার্স প্রথমবর্ষের ক্লাস আগামী ২ জুন থেকে শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তবে একই সময়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অধিভুক্ত কলেজগুলোয় ছুটি থাকায় নতুন শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। আগামী ৬ জুন পর্যন্ত ঈদ ও সাপ্তাহিক ছুটি শেষ হওয়ার কথা। ফলে ক্লাস কীভাবে চলবে, তা নিয়ে দ্বিধায় পড়েছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ছুটির নোটিশে দেখা গেছে, ঈদুল আজহা উপলক্ষে আজ ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ৫ ও জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এরপর আগামী ৭ জুন থেকে রুটিন অনুযায়ী যথারীতি ক্লাস কার্যক্রম শুরু হবে।

এর আগে প্রকাশিত ভর্তি নির্দেশনায় বলা হয়েছিল, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস ২ জুন থেকে শুরু হবে। তবে ঘোষিত ছুটির সময়সূচির কারণে নির্ধারিত তারিখে ক্লাস শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এদিকে ছুটিকালীন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন ব্যতীত ফরম পূরণসহ কলেজ অফিসের প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে। সম্প্রতি প্রকাশিত অনার্স ভর্তি পরীক্ষার প্রথম মেধা তালিকার ভিত্তিতে ভর্তি কার্যক্রম শেষে বৃহস্পতিবার (২১ মে) দ্বিতীয় মেধাতালিকা  প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়।

শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ, ফি জমা এবং কলেজ কর্তৃক ভর্তি নিশ্চয়ন নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে বলা হয়েছে। আর ক্লাস নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো নতুন কোনো নির্দেশনা না দিলেও অধিভুক্ত কলেজগুলোর দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলে জানা গেছে, তারা ৭ জুন থেকেই ক্লাস শুরু করবেন।

এ বিষয়ে শেরপুর সরকারি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি কমিটির সদস্য শামছুল হুদা চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘যেহেতু ২ জুন কলেজ ছুটি, সেহেতু আমরা ৭ জুন থেকে অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু করে দেব।’ পার্শ্ববর্তী কলেজগুলোর নোটিশেও দেখা গেছে, তারা ৭ জুন থেকেই ক্লাস শুরু করবে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!