শিরোনাম:
Network News BD
রবিবার, ১ নভেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

রাসিকের এ্যাসফাল্ট প্লান্টের কার্যক্রম পরিদর্শনে প্রশাসক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ৫:৫১ PM ১৭ বার পঠিত
রাসিকের এ্যাসফাল্ট প্লান্টের কার্যক্রম পরিদর্শনে প্রশাসক

ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরীর নওদাপাড়া সিটি হাট সংলগ্ন রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত এ্যাসফাল্ট প্লান্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

আজ রোববার দুপুরে তিনি এ্যাসফল্ট প্লান্ট পরিদর্শন শেষে প্লান্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন ও সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন। এ সময় ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রমও পরিদর্শন করেন প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন, রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট এবং সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) শাহেদুজ্জামান জীবনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!