শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৫ PM ১৯ বার পঠিত
নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা

ছবি: সংগৃহীত

জেলায় আজ পাঁচদিন ব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ বইমেলা উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দীন, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. মনিরুজ্জামান, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির নড়াইল ইউনিটের ইনচার্জ প্রদীপ কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত পাঁচদিন ব্যাপী এ বইমেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। মেলায় বিভিন্ন প্রকাশনীর প্রায় ১৫ হাজার বই স্থান পেয়েছে। মূল্য ছাড়ে বিভিন্ন প্রকাশনীর বই বিক্রি হচ্ছে এ বই মেলায়।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!