শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ভোক্তার অভিযান ও নির্দেশনার তোয়াক্কা না করে ঠাকুরগাঁওয়ে বাড়তি দামে তেল বিক্রি

জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৪ PM ৩৯ বার পঠিত
ভোক্তার অভিযান ও নির্দেশনার তোয়াক্কা না করে ঠাকুরগাঁওয়ে বাড়তি দামে তেল বিক্রি

ছবি: নেটওয়ার্ক নিউজ বিডি

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হলেও প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে পুনরায় অনিয়মের অভিযোগ উঠেছে একটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) রুহিয়া বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী। অভিযানকালে পণ্যের মূল্যতালিকা পর্যবেক্ষণ এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বা সেবা বিক্রি না করার বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়। এ সময় ভোক্তা অধিকার পরিপন্থী কার্যক্রমের দায়ে রুহিয়া বাজারের সিরাজুল ট্রেডার্সকে ছয় হাজার টাকা এবং আলামিন ট্রেডার্সকে তিন হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের অংশ হিসেবে একই সময়ে বাজারের মন এনার্জি ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। পূর্বের কেনা তেল মজুত থাকা সত্ত্বেও নতুন গেজেট অনুযায়ী বাড়তি দামে তেল বিক্রি করার অভিযোগের ভিত্তিতে এই পরিদর্শন চালানো হয়।

পরিদর্শনকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, মন এনার্জি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ নতুন কেনা তেলের চালান দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের মজুতকৃত তেল আগের নির্ধারিত দর অনুযায়ী বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে নতুন চালানের তেল এলে তা নতুন দর অনুযায়ী বিক্রির পরামর্শ দেওয়া হয়।

তবে স্থানীয় সূত্রের অভিযোগ, তদারকি দল এলাকা ত্যাগ করার পরপরই পাম্প কর্তৃপক্ষ প্রশাসনিক নির্দেশনা অমান্য করে আগের দরে তেল বিক্রি বন্ধ করে দেয়। পুরোনো তেলের মজুত থাকা সত্ত্বেও তারা নতুন বাড়তি দামে তেল বিক্রি শুরু করে। প্রশাসনের নির্দেশনাকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবে বাড়তি দামে তেল বিক্রি করায় সাধারণ গ্রাহক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, ভোক্তা স্বার্থ সুরক্ষায় এবং যেকোনো অনিয়ম রোধে তাঁদের এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শুভ্র/

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!