শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

বিডিজবসের আয়োজনে গাজীপুর জব ফেয়ার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ৯:১৭ PM ৫৫ বার পঠিত
বিডিজবসের আয়োজনে গাজীপুর জব ফেয়ার অনুষ্ঠিত

ছবি: নেটওয়ার্ক নিউজ বিডি

বিডিজবস ডটকমের আয়োজনে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে ‘গাজীপুর চাকরি মেলা ২০২৬’। আজ (শনিবার) জয়দেবপুরের পিটিআই অডিটোরিয়ামে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। বিভিন্ন খাতে প্রায় ৮০টি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেয়।

চাকরি মেলায় গাজীপুর ও আশপাশের বিভিন্ন এলাকার চাকরিপ্রার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। নতুন গ্র্যাজুয়েট থেকে শুরু করে অভিজ্ঞ চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে গিয়ে চাকরির সুযোগ সম্পর্কে খোঁজ নেন এবং নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন।

আয়োজকরা জানান, মেলায় অংশ নেওয়া ৮০টি প্রতিষ্ঠানের বিভিন্ন পদে চাকরির জন্য প্রায় ৪০ হাজার আবেদন পড়েছে। বিপুলসংখ্যক চাকরিপ্রার্থীদের মধ্যে চাকরির সুযোগের প্রতি আগ্রহ এবং গাজীপুরে এমন আয়োজনের প্রয়োজনীয়তাকে তুলে ধরা হয়েছে।

মেলার অন্যতম কার্যক্রম ছিল টেস্ট ইন্টারভিউ। চাকরিপ্রার্থীদের বাস্তব সাক্ষাৎকারের পরিবেশের সঙ্গে পরিচিত করা এবং নিজেদের প্রস্তুতি যাচাইয়ের সুযোগ দিতে এ কার্যক্রম রাখা হয়। এতে অংশগ্রহণকারীরা সাক্ষাৎকারে নিজেকে উপস্থাপন ও প্রশ্নের উত্তর দেওয়ার অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান।

মেলার সার্বিক আয়োজন প্রসঙ্গে গাজীপুর চাকরি মেলার কোঅর্ডিনেটর ও বিডিজবস ডটকম লিমিটেডের হেড অব প্রোগ্রামস মোহাম্মদ আলী ফিরোজ বলেন, ‘এবারের মেলায় প্রায় ৮০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবং নির্ধারিত কিউআর কোড স্ক্যান করে প্রায় ৪০ হাজার অনলাইন আবেদন পড়েছে।’

তিনি আরও বলেন, চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরির পাশাপাশি চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার বাস্তব অভিজ্ঞতা দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চাকরিপ্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী সম্ভাব্য প্রার্থীদের আবেদন গ্রহণ করেন। পাশাপাশি চাকরিপ্রার্থীরা এক জায়গায় একাধিক প্রতিষ্ঠানের নিয়োগ সম্পর্কে জানার সুযোগ পান।

আয়োজকদের মতে, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চাকরিপ্রার্থীদের সংযোগ তৈরিতে এ ধরনের চাকরি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবারের আয়োজনে বিপুলসংখ্যক আবেদন ও চাকরিপ্রার্থীর অংশগ্রহণ সেই আগ্রহেরই প্রতিফলন।

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!