শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

নেত্রকোণায় মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ৯:১৪ PM ১১ বার পঠিত
নেত্রকোণায় মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ এ প্রতিপাদ্যে সদর উপজেলার ঠাকুরাকোণা রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী গণসচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক। ঠাকুরাকোণা রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমান এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করানো হয়। আলোচনা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল সম্পর্কিত গণসচেতনতামূলক লিফলেট এবং উপহার হিসেবে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!