শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

কিশোরগঞ্জে অনিয়মের দায়ে ৬টি রেস্টুরেন্টকে জরিমানা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৯ আগস্ট ২০২৬, ৮:৪৩ PM ৫ বার পঠিত
কিশোরগঞ্জে অনিয়মের দায়ে ৬টি রেস্টুরেন্টকে জরিমানা

ছবি: সংগৃহীত

জেলার ভৈরব উপজেলায় আজ অনিরাপদ খাবার সংরক্ষণ ও বিক্রি সহ বিভিন্ন অনিয়মের দায়ে ছয়টি রেস্টুরেন্টকে মোট দুইলাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার দুপুরে পৌর শহরের বরাদিয়া সড়কের নদীবাংলা সেন্টার পয়েন্টের ফুড জোনে অভিযানকালে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং ভৈরব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় কয়েকটি রেস্টুরেন্টের রেফ্রিজারেটরে আগের দিনের রং মেশানো পচা ও বাসি খাবার সংরক্ষণ করে রাখার প্রমাণ পাওয়া যায়। পরে নিরাপদ খাদ্য আইনে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে ইউএস বাংলা রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ওসান বাইট, ছোট মামা, নরসিংদী ফুড জোন, ক্রেসপি ও নরসিংদী কাবাব নামের পাঁচটি রেস্টুরেন্টের প্রত্যেকটিকে ৫০ হাজার টাকা করে মোট দুইলাখ ৫০ হাজার টাকা মোট জরিমানা করা হয়েছে। ছয়টি রেস্টুরেন্টকে সর্বমোট দুইলাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!