শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

মাধবদীতে জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২ আগস্ট ২০২৬, ৯:২২ PM ১৪ বার পঠিত
মাধবদীতে জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

ছবি: নেটওয়ার্ক নিউজ বিডি

‘ত্যাগের মহিমায় উজ্জ্বল আমাদের শাখাগুলো হোক মেধা বিকাশের বাতিঘর’ স্লোগানকে ধারণ করে নরসিংদীর মাধবদীতে জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ আগস্ট আলহাজ্ব ফজলুল করিম কিন্ডারগার্টেন অ্যান্ড জুনিয়র স্কুলে মাধবদী থানা শাখা এই জমকালো আয়োজনের উদ্যোগ নেয়।

সংগঠনের মাধবদী থানা শাখার সভাপতি ও প্রভাষক কবি মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন দেশগ্রাম মিডিয়া সেন্টার ও দেশগ্রাম মিডিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মোস্তফা কামাল মাহ্দী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তফা আজিজুল করিম এবং প্রধান আলোচক ছিলেন নরসিংদী জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির মহাসচিব আলহাজ্ব অধ্যাপক মোহা. শেখ সাদী, বাবুরহাট গ্রিনফিল্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব অধ্যাপক মো. ইসমাইল ভূঁইয়া, মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক ওয়াইজ উদ্দিন আকন্দ, রোকন উদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষক আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান, মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশিদ শাহ ফকির এবং সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক কবি এমদাদুল ইসলাম খোকন।

এছাড়াও মাধবদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব কবি ফজলুল হক মিলন, জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সহসভাপতি মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, আইনজীবী মনিরুজ্জামান মোল্লাসহ অগ্রণী ব্যাংকের সাবেক কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা আজিজুল করিম বলেন, আগামীতে সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ঘটাতে আমরা সবাই মিলে ফ্লোরে মাদুর বিছিয়ে কবিতা ও গানের আসর করব। সেখানে আলাদা করে কেউ অতিথি থাকবেন না, সবাই হবেন অংশগ্রহণকারী। সাহিত্য বিকাশে প্রভাষক মারুফ বড় ভূমিকা রাখবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

উদ্বোধকের বক্তব্যে কবি মোস্তফা কামাল মাহ্দী বলেন, বর্তমান সময়ে মানুষ নানা অপকর্মে সময় নষ্ট করছে। সমাজকে এ থেকে দূরে রাখতে প্রতিমাসে অন্তত একবার সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সামনে এগিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ বড় ভূমিকা রাখবে।

প্রধান আলোচক মো. কামাল হোসেন জানান, জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ শুধু সাহিত্যের জন্যই কাজ করছে না, বরং সমাজের অবহেলিত ও আশ্রয়হীন মানুষের জন্য ঘরবাড়ি তৈরি করে দেওয়ার মতো মানবিক কাজও করে যাচ্ছে। অন্যদিকে, আগামী দিনে সবাইকে পাশে নিয়ে আরও নানা ধরনের অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন সভাপতি মারুফ হোসেন।

আলোচনা পর্ব শেষে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন কবি ইউসুফ আবুল হাসান, খন্দকার কামরুন্নাহার করিম, শারমিন তানিম বিনা, ডা. বিউটি সরকার, কবি মুহাম্মদ আল আমিন খান, শিল্পী ইসমাইল খান, সিয়াম আহমেদ, রাজিব দত্ত ও বজলুর রহমানসহ স্থানীয় শিল্পীরা।

পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাধবদী থানা শাখার সদস্য প্রভাষক মেহেদী হাসান রুবেল।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!