শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

গণহত্যার বিচার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

রাইহান উদ্দিন

রাইহান উদ্দিন

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ১১:৫১ PM ১৩ বার পঠিত
গণহত্যার বিচার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

গ্রাফিক্স: নেটওয়ার্ক নিউজ বিডি

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টঙ্গী মডেল শাখা।

বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাস গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, সাতাইশ ও কলেজ গেট এলাকা প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

টঙ্গী মডেল শাখার সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি মুর্তজা হাসান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম।

তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, তার চেতনা বাস্তবায়নে জনগণের গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ দ্রুত কার্যকর করতে হবে। একই সঙ্গে গণহত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ এবং কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক ইসমাইল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও গাজীপুর মহানগর সভাপতি ইয়াসিন আরাফাত, টঙ্গী মডেল শাখার সাবেক সভাপতি ও ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজসহ স্থানীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!