শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ফেনীতে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ৮:৪৯ PM ৫ বার পঠিত
ফেনীতে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

ছবি: সংগৃহীত

পারিবারিক বন্ধন পুনরুদ্ধার কার্যক্রম বিষয়ে ফেনীতে রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ফেনী পৌর মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক।

প্রধান অতিথি বলেন,‘রেড ক্রিসেন্টকে সক্রিয় করতে সরকার কাজ করে যাচ্ছে। সরকার অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে রেড ক্রিসেন্টকে। আমরা যেন মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পারি সে জন্য আমরা কাজ করে যাচ্ছি। বন্যা ও মহামারীতে রেড ক্রিসেন্ট কাজ করে যাচ্ছে৷ ২৪ এর বন্যায় ফেনীতে রেড ক্রিসেন্ট গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে।’

তিনি বলেন, ‘ফেনীতে যারা বেকার ও অদক্ষ রয়েছে, তাদের দক্ষ করার লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।’

রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সেক্রেটারি সালাউদ্দিন মামুনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের ভাইস চেয়ারম্যান জিয়া উদ্দিন মিষ্টার ও পৌর প্রশাসক মো. দিদারুল আলম।

এসময় দুর্যোগ, যুদ্ধ বা অভিবাসনের কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোকে পুনরায় একত্রিত করার বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেন ডাটা এডমিনিস্ট্রেটর মো. নাজমুল হক।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও মুহাম্মদ রশীদ, জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মো. মাহবুব আলম, জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিন, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য আল ইমরান, শরীফুল ইসলাম অপু, নুর তানজিলা রহমান ও মেজবাহ উদ্দিন মিয়াজি।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!