শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ময়মনসিংহে ২৩৮টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ৪:৪৮ PM ৭ বার পঠিত
ময়মনসিংহে ২৩৮টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

ছবি: সংগৃহীত

শিশুদের পুষ্টি নিশ্চিত করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সারা দেশের মতো ময়মনসিংহেও শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। রোববার (২৮ জুন) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবনে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আজ মজিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথসহ অন্যান্য কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন জানান, ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হচ্ছে। মানুষের শরীরে ভিটামিন ‘এ’ নিজে থেকে তৈরি হয় না, এটি খাবার বা সাপ্লিমেন্টের মাধ্যমে গ্রহণ করতে হয়। সঠিক সময়ে প্রয়োজনীয় টিকা না দেওয়ার কারণে অনেক সময় হামের মতো জটিল রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। তাই শিশুদের সুস্থ বিকাশে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, সিটি কর্পোরেশন এলাকায় দিনব্যাপী মোট ২৩৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। মাসকান্দা বাসস্ট্যান্ড ও রেলওয়ে স্টেশনের মতো ভাসমান এবং পিছিয়ে পড়া এলাকার কোনো শিশু যেন এই কর্মসূচির বাইরে না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন তিনি।

পরে সাংবাদিকদের ব্রিফিংকালে সিটি প্রশাসক বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত নানা জটিলতা প্রতিরোধে বড় ভূমিকা রাখে। তিনি সকল অভিভাবককে তাঁদের নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের দ্রুত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!