শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ফুলবাড়ীয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুবারক হোসাইন

মুবারক হোসাইন

প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ২:১৯ PM ৯ বার পঠিত
ফুলবাড়ীয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ছবি: নেটওয়ার্ক নিউজ বিডি

সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ শিরোনামে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রশাসন এবং মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং জেলা দুর্নীতি দমন কমিশন।

এতে দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর বিষয়ে বিতর্কে অংশ গ্রহণ করে ফুলবাড়ীয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আফতাব উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার।

বিশেষ অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার বলেন, নিজ নিজ কাজকে সঠিক এবং সবচেয়ে ভালোকরে করলেই সবক্ষেত্রে এগিয়ে থাকা সম্ভব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার ভূমি শেখ তাকী তাজওয়ার বলেন, দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগ এবং সামাজিক আন্দোলন দুই অবস্থান থেকে সতর্ক হলেই কেবল দুর্নীতি প্রতিরোধ সম্ভব।

প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে বিতর্কের বিপক্ষ দল পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমেই দুর্নীতি প্রতিরোধ সহজ হয়।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ নূরুল ইসলাম খান এবং মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আশরাফুল আলম।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।

পরে বিজয়ী দল পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিতর্ক দলকে চ্যাম্পিয়ন পুরস্কার বিশেষ ক্রেস্ট প্রদান করে অতিথিবৃন্দরা। এছাড়াও প্রতিযোগিতার রানার্সআপ দল ফুলবাড়ীয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বিতর্ক দলকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও শ্রেষ্ঠ বিতার্কিক ও অংশগ্রহণ কারীদের পুরস্কার প্রদান করা হয়।

বিতর্ক প্রতিযোগিতার বিচারক মন্ডলী ও মডারেটরের দায়িত্ব পালন করেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন, সরকারি মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক রিয়াজ উদ্দিন আহম্মেদ, ইসলামীয়া কলেজের প্রভাষক জিয়াউল হক ও মোবারক খান মহাবিদ্যালয়ের প্রভাষক মতিউর রহমান মতিন শেখ।

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!