শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ফুলবাড়ীয়ায় তাল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫ জুন ২০২৬, ৮:৪২ PM ৬ বার পঠিত
ফুলবাড়ীয়ায় তাল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় তালগাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) বেলা পৌঁনে ১২টার দিকে উপজেলার ৭নং বাক্তা ইউনিয়নের কালনাজানী গ্রামে এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম মাহফুজ (৩২)। তিনি কালনাজানি গ্রামের নজি মন্ডল বাড়ি নিবাসী মরহুম ডাঃ মকবুল হোসেনের নাতি, আব্দুল মান্নানের একমাত্র ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহফুজ কৃষি কাজ করতেন। আজ বেলা পৌঁনে ১২টার দিকে বাড়ির পূর্বপাশে গোরস্থান সংলগ্ন তাল গাছ থেকে কাঁচা তাল পারার জন্য গাছের সাথে বাঁশ বেঁধে তাল গাছে উঠতে থাকেন। উপরে উঠার পর বাঁশ ভেঙ্গে মাটিতে পড়ে যায় মাহফুজ। মাটিতে পড়ে যাওয়ার পর তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার বাদ মাগরিব নিজ বাড়িতে মরহুমের জানাযা নামাজ শেষে সামাজিক গোরস্থানে লাশ দাফন করা হয়। তিনি বাবা-মা, স্ত্রী, ১ ছেলে এবং ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, এ ঘটনার বিষয়ে আমাকে কেউ অবগত করেন নি।

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!