শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ফুলবাড়ীয়ার নবাগত ইউএনও’র সাথে ‘রেজিলিয়েন্ট প্ল্যানেট সোসাইটি’র সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪ মে ২০২৬, ১১:৪৯ PM ৬ বার পঠিত
ফুলবাড়ীয়ার নবাগত ইউএনও’র সাথে ‘রেজিলিয়েন্ট প্ল্যানেট সোসাইটি’র সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন পরিবেশবাদী সংগঠন ‘রেজিলিয়েন্ট প্ল্যানেট সোসাইটি’র একদল স্বেচ্ছাসেবক।

সোমবার (৪ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও ফুলবাড়ীয়া পৌরসভার প্রশাসক শেখ তাকী তাজওয়ার।

সাক্ষাৎকালে সংগঠনের প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি সহ জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমের বর্তমান অগ্রগতি ইউএনও’র সামনে তুলে ধরেন। প্রতিনিধিদলটি জানান, প্রশাসন ও তরুণ সমাজের সম্মিলিত প্রচেষ্টায় একটি টেকসই ও পরিবেশবান্ধব ফুলবাড়ীয়া গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় পর্যায়ে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ সংগঠনের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়ে বলেন, পরিবেশ উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে এই ধরণের সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতে রেজিলিয়েন্ট প্ল্যানেট সোসাইটির সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ইতিবাচক আগ্রহ ব্যক্ত করেন।

আলোচনা শেষে সংগঠনের পক্ষ থেকে নবাগত নির্বাহী কর্মকর্তাকে একটি বিশেষ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এ সময় রেজিলিয়েন্ট প্ল্যানেট সোসাইটির পক্ষে উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ সেক্রেটারি সাজিদুল ইসলাম, অতিরিক্ত ফিন্যান্স সেক্রেটারি মিজানুর রহমান, ইভেন্ট এন্ড প্ল্যানিং সেক্রেটারি আব্দুল মোমেন, ফুলবাড়ীয়া কো-অর্ডিনেটর সৈয়দ নোমান এবং সদস্য আবু জাফর ও রোকনুজ্জামান।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের সাথে তরুণ সমাজের এই মেলবন্ধন ফুলবাড়ীয়া উপজেলায় পরিবেশ সংরক্ষণে একটি নতুন মাত্রা যোগ করবে।

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!