শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

বরিশালে হামের বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ৪:১৪ PM ৫ বার পঠিত
বরিশালে হামের বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

হামের প্রকোপ প্রতিরোধে হামের বিশেষ টিকাদান কর্মসূচি আজ জেলায় শুরু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় অবস্থিত নগর মাতৃসদন স্বাস্থ্যকেন্দ্রে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

বরিশাল সিটি করপোরেশন (বিসিক) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এ কর্মসূচির উদ্বোধন করেন। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুদের হামের বিশেষ টিকা প্রদান করা হচ্ছে।

হঠাৎ করে বরিশাল বিভাগে হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। সরকারের এমন উদ্যোগে রোগ থেকে সন্তানদের মুক্তি মেলার আশা করছেন তারা।

বরিশাল বিভাগের মধ্যে বরিশাল জেলার বাকেরগঞ্জ, মহেন্দীগঞ্জ, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা ও বরগুনা জেলা সদরে আজ রোববার আনুষ্ঠানিক ভাবে এ টিকা প্রদান করা হচ্ছে।

সিটি কপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বাসসকে বলেন, বরিশাল সিটি করপোরেশন এলাকায় হামের প্রাদুর্ভাব কম। তারপরও নগরীতে যাতে হামের প্রভাব না ছড়ায় এবং শিশুরা যাতে সুস্থ থাকে, এ লক্ষ্যে টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।

শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বরিশাল জেনারেল হাসপাতাল ও নগর মাতৃসদন ছাড়াও ৫ টি কেন্দ্র খোলা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া যাবে।

বরিশাল স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলায় হাসপাতালে ভর্তি হয়েছে ৪৮৫ জন। এসময় সুস্থ হয়ে বাড়ি গেছে ২৮১ জন। আর সন্দেহজনক হাম রোগী ৬১২ জন। শের-ই বাংলা মেডিকেলে বর্তমানে ভর্তি রয়েছে ২৮ জন রোগী।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!