শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ফুলবাড়ীয়ার ধুরধুরিয়া বাজারে ঈদ আনন্দ উৎযাপনে ফুটবল ফাইনাল খেলা

মুবারক হোসাইন

মুবারক হোসাইন

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১১:২৩ AM ৮ বার পঠিত
ফুলবাড়ীয়ার ধুরধুরিয়া বাজারে ঈদ আনন্দ উৎযাপনে ফুটবল ফাইনাল খেলা

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর পরবর্তী আনন্দ উৎযাপনের অংশ হিসেবে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ধুরধুরিয়া বাজারে ৮ম ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে আলিম মাদরাসা মাঠে ধুরধুরিয়া যুবসমাজের উদ্যোগে খেলায় অংশ গ্রহণ করে ধুরধুরিয়া একাদশ এবং ধুরধুরিয়া স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ের খেলায় এক শূন্য গোলের ব্যবধানে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে ধুরধুরিয়া স্পোর্টিং ক্লাব।

পরে খেলার পুরস্কার বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এর সভাপতিত্ব করেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান এসাহাক বিএসসি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুরধুরিয়া আলিম মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার তাজ উদ্দিন। এসময় বক্তারা মাদক নির্মুলে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং খেলাধুলার প্রসারতা বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সজীব কর্পোরেশনের এরিয়া ম্যানেজার সাংবাদিক জিয়াউল হক হৃদয়। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাধাকানাই ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বদিউজ্জামাল মাস্টার, ফুলবাড়ীয়া রয়েল কলেজের সাবেক অধ্যক্ষ আমিরুল ইসলাম সুমন, সাবেক ছাত্রনেতা আবু ইউসুফ জাহিদ সহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষার্থী মাহমুদ মাশরাফি।

পরে বিজয়ী দল ধুরধুরিয়া স্পোর্টিং ক্লাবকে পুরস্কার স্বরূপ আকর্ষণীয় খাসি প্রদান করা হয়। এছাড়াও রানার্সআপ দল ধুরধুরিয়া একাদশকে ট্রফি প্রদান করা হয়। এছাড়াও ম্যান অব দ্যা ম্যাচ সহ অন্যান্যদের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দরা।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!