শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

জবি তরুণ লেখক সংঘের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ AM ২৮ বার পঠিত
জবি তরুণ লেখক সংঘের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় তরুণ লেখক সংঘের ২০২৬ থেকে ২০২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি পদে সাদিয়া সুলতানা রিমি এবং সাধারণ সম্পাদক পদে মো. মোসাব্বীর হোসেন মনোনীত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো নাসির উদ্দিন আহমেদ প্রক্টর প্রফেসর ড. মো আজম খান এবং সংগঠনের উপদেষ্টা ইসরাফিল আলম রাফেলের যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন ও প্রকাশ করা হয়। এর আগে গত ১৩ সেপ্টেম্বর নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপদেষ্টা পরিষদের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হলো।

অনুমোদিত কমিটিতে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সহসভাপতি কাজী আরাফাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, সহসাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা হাবীব, অর্থ সম্পাদক আতিয়া তাহিরা ইতুমনি, দপ্তর সম্পাদক মো. আরিফুল ইসলাম রাফি, উপদপ্তর সম্পাদক আরাফাত নাফিজ ও নাদিরা হক অর্পা, প্রচার সম্পাদক লাবনী আক্তার শিমলা, উপপ্রচার সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ও মোসা. আরশী আক্তার সানী, প্রশিক্ষণ সম্পাদক মো. রিশাদ আহমেদ, উপপ্রশিক্ষণ সম্পাদক সুরাইয়া বিনতে হাসান এবং পাঠচক্র ও প্রকাশনা সম্পাদক মো. আসাদুজ্জামান।

একই সঙ্গে তথ্য সম্পাদক পদে আহমেদ রাফিদ, উপতথ্য সম্পাদক ইমামুল হোসেন ইয়াস এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মো. কামরুল হাসান দায়িত্ব পেয়েছেন। এছাড়া সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন মো. তানজিম হোসেন, মো. মারুফ রহমান ও লাবনী আক্তার কবিতা।

অন্যদিকে কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তামান্না ইসলাম, মোসা. রাতিয়া খাতুন, নুসরাত জাহান স্মরণিকা, সাদিয়া ইসলাম কাশফিয়া, তানিয়া আক্তার, মোহাম্মদ ইয়াসিন ও মো. আল আমিন হোসাইন। নবগঠিত এই কমিটি আগামী এক বছর সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করবে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!