২৮ নভেম্বর, ২০২৬
English
Network News BD

নাট্যকার মুনীর চৌধুরীর ১০১তম জন্মদিন আজ

নেটওয়ার্ক নিউজ বিডি
নেটওয়ার্ক নিউজ বিডি
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬ | ০৯:৩৮ এএম | ২৯ বার পঠিত

শিক্ষাবিদ, ভাষাবিজ্ঞানী ও নাট্যকার মুনীর চৌধুরীর ১০১তম জন্মদিন আজ।

১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তার পৈতৃক নিবাস নোয়াখালীর চাটখিলে।

আরও পড়ুন

আজ কেক দিবস

১৯৪৭ সালের ৬ ডিসেম্বর বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রথম ছাত্রসভায় বক্তব্য রাখেন তিনি।

১৯৪৯ সালে মুনীর চৌধুরী খুলনা বিএল কলেজে একইসঙ্গে ইংরেজি ও বাংলা পড়িয়েছিলেন। ওই বছর রাজনৈতিক তৎপরতার কারণে ঢাকায় গ্রেফতার হন তিনি। মুক্তির পর লিলি মীর্জাকে বিয়ে করেন মুনীর চৌধুরী।

মুনীর চৌধুরী ১৯৫০ সালে জগন্নাথ কলেজে যোগদানের কিছু দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান।

তিনি ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসে প্রতিবাদ সভা করতে গিয়ে গ্রেফতার ও চাকরিচ্যুত হন। প্রায় দুই বছর তিনি দিনাজপুর ও ঢাকার কারাগারে বন্দী ছিলেন।

১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি উদযাপনের জন্য কারাবন্দী অবস্থায় প্রতিবাদী ‘কবর’ নাটক রচনা করেন তিনি। নাটকটি প্রথম মঞ্চায়ন হয় জেলখানার ভেতরে এবং এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন কারাবন্দীরা।

১৯৫৪ সালে পূর্ব পাকিস্তানে যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় আসলে তিনি কারাগার থেকে মুক্তি পান।

১৯৫৬ সালে মুনীর চৌধুরী রকাফেলার বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং ১৯৫৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্ব বিষয়ে ডিগ্রি লাভ করেন।

১৯৬৯ সালে মুহম্মদ আবদুল হাই মৃত্যুবরণ করলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পান।

১৯৭০ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি ভাষাতাত্ত্বিক সম্মেলনে যোগ দেন তিনি।

১৯৭১ সালে অসহযোগ আন্দোলনের সময় সিতারা-ই-ইমতিয়াজ খেতাব বর্জন করেন মুনীর চৌধুরী।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকিস্তানি সামরিক বাহিনী মুনীর চৌধুরীকে তুলে নিয়ে যায় এবং বুদ্ধিজীবী হিসেবে হত্যাকাণ্ডের শিকার হন।

ভাষা আন্দোলন নিয়ে ‘কবর’ ছাড়াও পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে ‘রক্তাক্ত প্রান্তর’ নাটক তার উল্লেখযোগ্য রচনা।

বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় তাকে বাংলা একাডেমি ও স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
২৭ নভেম্বর ২০২৬
News Image
Watermark

নাট্যকার মুনীর চৌধুরীর ১০১তম জন্মদিন আজ

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

নাট্যকার মুনীর চৌধুরীর ১০১তম জন্মদিন আজ

২৭ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
নাট্যকার মুনীর চৌধুরীর ১০১তম জন্মদিন আজ
এই দিনে | ২৮ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন