প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাবীবুর রহমান এবং উপ-উপাচার্য প্রফেসর ড. জি. এম. শফিউর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন তিন বিভাগ
দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরবর্তীতে ক্যাম্পাসের আশপাশের দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচির মধ্য দিয়ে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক চর্চার প্রতি বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
এসএন/
