২২ নভেম্বর, ২০২৬
English
Network News BD

প্রধানমন্ত্রীর জন্মদিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দোয়া ও খাবার বিতরণ

ক্যাম্পাস ডেস্ক
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬ | ০৫:০৫ পিএম | ৩৭ বার পঠিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে বিশেষ দোয়া মাহফিল ও এতিম-দুস্থ শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে ক্যাম্পাসে এতিম ও দুস্থ শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা

এ ছাড়া প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ও বিভিন্ন ভবনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ব্যানার টাঙানো হয়।

দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের পরিচালক এস এম মাসুদ রানা, এস্টেট দপ্তরের পরিচালক মুহাম্মদ মোসলেম উদ্দিন, প্রক্টর মো. সুমন রহমানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
২০ নভেম্বর ২০২৬
News Image
Watermark

প্রধানমন্ত্রীর জন্মদিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দোয়া ও খাবার বিতরণ

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

প্রধানমন্ত্রীর জন্মদিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দোয়া ও খাবার বিতরণ

২০ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
প্রধানমন্ত্রীর জন্মদিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দোয়া ও খাবার বিতরণ
সবুজ চত্বর | ২১ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন