২০ নভেম্বর, ২০২৬
English
Network News BD

রুহিয়া এসকেএস মাঠ কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬ | ০৮:৪৯ পিএম | ২৪ বার পঠিত

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ঢোলারহাট বাজারে এসকেএস (SKS) ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থায় কর্মরত মাঠ কর্মীর বিরুদ্ধে কিস্তির টাকা তুলতে গিয়ে এক নারী গ্রাহককে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মাঠকর্মীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী নারী জানান, ঘটনার দিন এসকেএস ব্রাঞ্চের মাঠকর্মী সাখাওয়াত হোসেন কিস্তির টাকা তোলার জন্য তার বাড়িতে আসেন। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত মাঠকর্মী তার মোবাইল ফোন নেওয়ার অযুহাতে ঘরের ভেতরে প্রবেশ করেন এবং তাকে জাপ্টে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালান।

আরও পড়ুন

রাতের আঁধারে ভিটেবাড়িতে হামলা! ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের ভয়াবহ অভিযোগ

তিনি আরও বলেন, “আমি চিৎকার করলে তিনি আমাকে হুমকি দেন এবং পাঁচ মিনিট ঘরের ভেতর থাকতে বলেন। পরে আমার স্বামী বিষয়টি টের পেয়ে বাইরে থেকে দরজা ধাক্কা দিলে তিনি ঘর থেকে বের হন। আমরা এই ঘটনার বিচার চাই।”

অভিযুক্ত মাঠকর্মী সাখাওয়াত হোসেন তার বিরুদ্ধে আনীত শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নিয়ম অনুযায়ীই কিস্তির টাকা ও কালেকশন করতে ওই এলাকায় গিয়েছিলেন।

তার দাবি, ওই দিন গৃহবধূর মোবাইল ফোন নিয়ে একটু বাকবিতণ্ডা হয়েছিল এবং পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। শ্লীলতাহানির কোনো ঘটনা ঘটেনি, বিষয়টি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে।

ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন ও ভুক্তভোগীর স্বজনরা অভিযুক্ত মাঠকর্মীকে ঘিরে ফেলেন এবং অবরুদ্ধ করে রাখেন। পরিস্থিতি বেগতিক দেখে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চাওয়া হয়।

খবর পেয়ে রুহিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি শান্ত করে অবরুদ্ধ অবস্থায় থাকা অভিযুক্ত মাঠকর্মী সাখাওয়াত হোসেনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, এনজিওর মাঠকর্মী হয়ে এমন জঘন্য আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্ত মাঠকর্মীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং এসকেএস এনজিও শাখার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রুহিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
১৯ নভেম্বর ২০২৬
News Image
Watermark

রুহিয়া এসকেএস মাঠ কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

রুহিয়া এসকেএস মাঠ কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

১৯ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
রুহিয়া এসকেএস মাঠ কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ
লোকালয় | ১৯ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন