ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না।
বুধবার (১৮ নভেম্বর) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন।

জবির ভর্তি পরীক্ষার জন্য ঢাকায় প্রাথমিকভাবে ৭০ টি কেন্দ্র চূড়ান্ত
রিটকারী আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। শিক্ষার্থীদের ফল পুনর্নিরীক্ষণের আবেদন নিষ্পত্তি এবং সংশোধিত ফল প্রকাশের সুযোগ নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।
আদেশের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কার্যক্রমে স্থগিতাদেশ কার্যকর থাকবে।
