১৬ নভেম্বর, ২০২৬
English
Network News BD

অতিরিক্ত কীটনাশক ও এক ফসলে নষ্ট হচ্ছে জমির উর্বরতা: রুহিয়ায় মতবিনিময় সভা

মোস্তাফিজুর রহমান আকাশ
মোস্তাফিজুর রহমান আকাশ
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬ | ০৮:৩২ পিএম | ২৪ বার পঠিত

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় খুচরা বালাইনাশক বিক্রেতা অ্যাসোসিয়েশনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় রুহিয়া কালিতলা বাজার সংলগ্ন মরহুম দবিরুল ইসলাম (জলা)-এর মিল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খুচরা বালাইনাশক ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। উপজেলা খুচরা বালাইনাশক বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি হবিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব রুহিয়া উপজেলা) মোঃ নাসিরুল আলম। সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার।

আরও পড়ুন

রুহিয়ায় আরআরইপি প্রকল্পের কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মুজাহিদ, রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রিপন, বালাইনাশক পরিবেশক অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি এম. কে. এ হাবীব সরকার, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান কবীর (জেম) এবং রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাম বাদল। এছাড়াও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল খালেক সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মোঃ নাসিরুল আলম কৃষি খাতের সমসাময়িক চ্যালেঞ্জ ও উত্তরণের নানা দিক তুলে ধরে বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষির আধুনিকায়নে সার ও বালাইনাশকের পরিমিত ব্যবহার অত্যন্ত জরুরি। জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে এবং রোগবালাই বাড়ছে। তাই মাটি পরীক্ষা করে সঠিক মাত্রায় সার-কীটনাশক প্রয়োগ এবং আলুর মতো একটি নির্দিষ্ট ফসলের ওপর নির্ভরতা কমিয়ে শস্য বৈচিত্র্য বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, কোনোভাবেই ভেজাল বা অননুমোদিত বালাইনাশক বিক্রি করা যাবে না। সরকার অনুমোদিত মানসম্মত পণ্য বিক্রির পাশাপাশি কৃষকদের সঠিক পরামর্শ দিয়ে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

তিনি আরও জানান, সারের আবেদন প্রক্রিয়া এখন সম্পূর্ণ অনলাইনভিত্তিক করা হয়েছে, যাতে কৃষকরা ঘরে বসেই আবেদন করতে পারেন। কৃষকদের দোরগোড়ায় সার পৌঁছে দিতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পর্যাপ্ত ডিলার ও খুচরা বিক্রেতা নিয়োগের পরিকল্পনা রয়েছে। কৃষি-সংক্রান্ত যেকোনো সমস্যায় কৃষি অফিসের দরজা সবসময় খোলা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার, কৃষি কর্মকর্তা, ডিলার, কোম্পানি ও কৃষক—সকলের সমন্বয়ে একটি শক্তিশালী কৃষি ইকোসিস্টেম গড়ে তুলতে পারলেই কৃষি খাতের টেকসই উন্নয়ন সম্ভব।

উদ্বোধকের বক্তব্যে আব্দুল জব্বার বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। ব্যবসায়ীরা কৃষি ও কৃষকের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন। ব্যবসায়ীদের সততা ও নিষ্ঠার ওপরই এলাকার কৃষি খাতের সাফল্য নির্ভর করছে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বালাইনাশক পরিবেশক অ্যাসোসিয়েশনের সভাপতি এম. কে. এ হাবীব সরকার সরকারি নীতিমালা মেনে শৃঙ্খলার সাথে ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জেলা সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান কবীর (জেম) বলেন, খুচরা ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সংগঠন নিরলসভাবে কাজ করছে এবং এই সভা ব্যবসায়ীদের মাঝে নতুন গতি সঞ্চার করবে।

সমাপনী বক্তব্যে সভাপতি হবিবর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সংগঠনকে সুসংগঠিত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। সভা শেষে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
১৫ নভেম্বর ২০২৬
News Image
Watermark

অতিরিক্ত কীটনাশক ও এক ফসলে নষ্ট হচ্ছে জমির উর্বরতা: রুহিয়ায় মতবিনিময় সভা

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

অতিরিক্ত কীটনাশক ও এক ফসলে নষ্ট হচ্ছে জমির উর্বরতা: রুহিয়ায় মতবিনিময় সভা

১৫ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
অতিরিক্ত কীটনাশক ও এক ফসলে নষ্ট হচ্ছে জমির উর্বরতা: রুহিয়ায় মতবিনিময় সভা
লোকালয় | ১৬ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন