১৬ নভেম্বর, ২০২৬
English
Network News BD

স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে

নেটওয়ার্ক নিউজ বিডি
নেটওয়ার্ক নিউজ বিডি
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬ | ১১:৩৭ পিএম | ৭ বার পঠিত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হার্টে দুটি রিং (স্টেন্ট) পরানো সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর একটি হাসপাতালে তার হৃদযন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।

আরও পড়ুন

কিশোরগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী: স্বাস্থ্যখাতে এক লাখ নিয়োগ, বাড়ছে সেবার মান

এর আগে শনিবার একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রের তিনটি ব্লক ধরা পড়ে।

পরবর্তী সময়ে চিকিৎসকদের পরামর্শে আজ তার দুটি ব্লকে রিং পরানো হয়। অপর ব্লকটি ডাইলেশন (বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করা) পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে।

প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করে।

উল্লেখ্য, দেশের বাইরে চিকিৎসা নেওয়ার বিকল্প থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
১৫ নভেম্বর ২০২৬
News Image
Watermark

স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে

১৫ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে
স্বদেশ | ১৬ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন