১৫ নভেম্বর, ২০২৬
English
Network News BD

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির ৯০ কোর ট্রেইনারের প্রশিক্ষণ সম্পন্ন

নেটওয়ার্ক নিউজ বিডি
নেটওয়ার্ক নিউজ বিডি
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬ | ০৭:১৫ পিএম | ৩৩ বার পঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অ্যাপ্লাইড আইসিটি বিষয়ে পাঠদান কার্যকর করতে ৯০ জন কোর ট্রেইনারের পাঁচ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণের মধ্য দিয়ে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

‘কোর ট্রেইনার ট্রেনিং অন অ্যাপ্লাইড আইসিটি’ শীর্ষক এ প্রশিক্ষণ গত ১০ নভেম্বর শুরু হয়। এর আগে সাত দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ ও যাচাই-বাছাই শেষে সনদপ্রাপ্তির ভিত্তিতে ৯০ জন শিক্ষককে আবাসিক প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়।

আরও পড়ুন

বাংলাদেশে মেডিক্যাল সিটি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় জাতীয় বিশ্ববিদ্যালয়

পাঁচ দিনের প্রশিক্ষণে অ্যাপ্লাইড আইসিটির রিসোর্স বুক ও কোর্স আউটলাইনের আলোকে প্রতিদিন চারটি করে সেশনে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণার্থীদের অগ্রগতি যাচাইয়ে প্রি-টেস্ট, পোস্ট-টেস্ট, সিমুলেশন ও মূল্যায়নের ব্যবস্থা ছিল। কারিকুলাম উন্নয়নের সঙ্গে যুক্ত ডোমেইন ও পেডাগোজি বিশেষজ্ঞরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘পাঁচ দিনব্যাপী স্বল্প সময়ের প্রশিক্ষণ শেষে আপনাদের মূল যাত্রা শুরু হলো। প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর দক্ষতা উন্নয়নের দায়িত্ব আপনাদের কাঁধে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে পারলেই আমাদের উদ্দেশ্য সফল হবে।’

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ও সিলেবাস আধুনিকায়ন করা হচ্ছে। অনার্স প্রথম বর্ষে আইসিটি-১ চালুর পর বর্তমানে এনএসডিএ, এটুআই ও ইউনিসেফের সহযোগিতায় অ্যাপ্লাইড আইসিটি বা আইসিটি-২-এর সিলেবাস প্রণয়ন করা হয়েছে। শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি এবং শ্রমবাজারের চাহিদা বিবেচনায় নিয়ে এ সিলেবাস তৈরি করা হয়েছে। এতে আইসিটি মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের বিশেষজ্ঞরা যুক্ত ছিলেন।

নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক আমানুল্লাহ বলেন, প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় নির্বাচিত ৯০ জন কোর ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া ৯০০ জন মাস্টার ট্রেইনার রয়েছেন। তাঁরা দেশের বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ে অধিভুক্ত কলেজের প্রায় ১২ হাজার শিক্ষককে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেবেন। বিজ্ঞান ও আইসিটি বিষয়ে দক্ষ শিক্ষকের ঘাটতি কাটিয়ে উঠতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে বড় ধরনের সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছে। ১৯৯২ সালে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়কে সেই লক্ষ্যের দিকে এগিয়ে নিতে কাজ চলছে। শিক্ষার্থীদের শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে দক্ষতাভিত্তিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই এ সংস্কারের অন্যতম উদ্দেশ্য। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য ইউনিসেফ, এনএসডিএ, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. সরদার মো. কেরামত আলী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক ড. সাদিয়া শারমিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন। এ সময় আরও উপস্থিত ছিলেন স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আশেক কবির চৌধুরী এবং ইউনিসেফ বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিস্ট ফাহমিদা শবনম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক মো. খালিদ হাসান। এ ছাড়া বিভিন্ন কলেজের কোর ট্রেইনার এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুভ্র/

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
১৪ নভেম্বর ২০২৬
News Image
Watermark

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির ৯০ কোর ট্রেইনারের প্রশিক্ষণ সম্পন্ন

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির ৯০ কোর ট্রেইনারের প্রশিক্ষণ সম্পন্ন

১৪ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির ৯০ কোর ট্রেইনারের প্রশিক্ষণ সম্পন্ন
পাঠশালা | ১৫ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন