ঘড়িতে বিকেল সাড়ে তিনটা বেজে চলল। নীতি নির্ধারণী প্রোগ্রাম ছিল রেডিসন ব্লুতে। ৬৪ জেলার তরুণদের প্যানেল ডিসকাশন। আমি আমন্ত্রিত হয়েছি প্যানেল ডিসকাশনের অন্যতম বিশেষ অতিথি হিসেবে। সারাদিন নানা প্রোগ্রাম থাকার পরেও সময়ের টানাপোড়নে বাকিগুলোতে যাওয়া হলো না। তড়িঘড়ি না ভেবে বেরিয়ে পড়লাম। পৌঁছাতে পৌঁছাতে বিকেল সাড়ে চারটা হলো। পৌঁছে আমাকে সংবর্ধনা দেওয়া হলো। কিছুক্ষণ পর হট করে একটা কল এল, খুবই ইমার্জেন্সি। ওপাশ থেকে বলে উঠল, ‘মি. রাফি, অনুসন্ধানী প্রতিবেদনটা রাত ১২টার মধ্যে সাবমিট করুন। সঙ্গে বিগত মাসের রিপোর্টের সামারি সংযুক্ত করে দেবেন।’ হতভম্ব হয়ে পড়লাম। অপরিচিত নম্বর থেকে কল। বিলম্ব না করে অফিসে কল দিলাম, অফিস জানাল এটা অফিসের নতুন নম্বর।
আমার আলোচনা ছিল, কিন্তু প্রতিবেদন সম্পন্ন করার জন্য বেরিয়ে পড়তে হলো। অফিসে এসে টাই-স্যুট-কোট ছেড়ে লুঙ্গি-পাঞ্জাবিতে আচ্ছাদিত করে নিলাম। বেরিয়ে পড়লাম কাজে। এরিয়া ছিল জিইসি থেকে লালখান বাজার। কাজটা অতিক্ষুদ্র, তবে রিস্ক ছিল অত্যন্ত বেশি। কাজ ৯৫% শেষ। ঘড়িতে তখন রাত ৯টা বেজে ৫০ মিনিট। একই দিনে একটা অনুষ্ঠান ছিল বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের অষ্টম বছরপূর্তি উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে।

তারুণ্যের স্বপ্নে নতুন বাংলাদেশ: প্রয়োজন বাস্তবমুখী উদ্যোগ ও প্রয়োগ নিশ্চিতকরণ
অনুষ্ঠানটাতে সাতকানিয়া সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন থেকে এসেছেন সেলিম আজাদ স্যার, আবু বক্কর সিদ্দিক স্যার, ২০১৮-১৯ ব্যাচের জহির উদ্দিন স্যার, আমি, বিএনসিসি ব্যাচমেট মোহাম্মদ আকিব, জুনিয়র ক্যাডেটদের মধ্যে ২০২৪-২৫ ব্যাচের মো. আমজাদুল ইমাম খোকা, আবির হোসেন ও ফারদিন আল ফয়সাল। প্রতিবেদনের কাজ শেষ করে পৌঁছাতে পৌঁছাতে ততক্ষণে সেলিম আজাদ স্যার চলে গিয়েছিলেন। আবু বক্কর সিদ্দিক স্যার চলে যাওয়ার মুহূর্তে দেখা হলো, কুশলাদি বিনিময় হলো এবং দেরিতে আসার কৈফিয়ত জানতে চাইল, জানালাম।
তারপর বাকি আমরা যারা ছিলাম, তাদের নিয়ে শুরু হলো খোশগল্প, আড্ডা, আলাপ-আলোচনা। আলোচনায় উঠে আসে বিভিন্ন বিষয়ের কমবেশি গুরুত্বপূর্ণ তথ্য। প্রায় ৩৭ মিনিট আলোচনা শেষে আমাদের আলোচনা বিরতি নিল শুনশান বাতাসে চায়ের কাপের চুমুকে। চায়ের ধোঁয়া উঠছে। চা পান করে হেঁটে হেঁটে গোলপাহাড়ের মোড়ে আসলাম। এসে ফারদিনের ওষুধ ক্রয়জাতীয় কাজ শেষ করে উঠলাম লক্করঝক্কর ৩ নম্বর লোকাল বাসে। শুরু হলো লোকাল বাসের বিনোদন। সেই বিনোদন রূপ নিল মৃত্যুপুরীর আকারে। সবচেয়ে বেশি আঘাত পাই আমি। গাড়ি ওভারটেকিং করতে গিয়ে হার্ড ব্র্যাক ধরে। যারা বাসে দাঁড়িয়ে ছিল সবাই মাটিতে পড়ে যাই। ভাগ্যক্রমে সবাই কোনোক্রমে বেঁচে ফিরি। মার্কেট নামলাম বাস থেকে। টেম্পু করে আবার নতুন ব্রিজ আসলাম। ফিরতি গাড়িতে তুলে দিয়ে বিদায় নিলাম আমি ও খোকা। খোকাকে কল্পলোক নামিয়ে দিয়ে আমি চলে যাই আমার অফিসের দিকে, রাত তখন ১১টা বেজে ৩২ মিনিট। অফিসে এসে ১২টার মধ্যে প্রতিবেদন সাবমিট করে প্রাসঙ্গিক কিছু কাজ শেষ করে রাত ৩টায় ক্লান্ত শরীর টেনে টেনে বাসায় ফিরলাম। ওই যে প্লাটুনসার ও ক্যাডেটদের সাথে কাটানো মুহূর্তটা ‘এক সুতোয় আলাপনের সন্ধিক্ষণ’ হয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ।
