স্মৃতির উঠোনে আমি
নূরজাহান হক দিয়া
আরও পড়ুন
মুহিবুল হাসান রাফির কবিতা আমি ভালো আছি
শৈশব তোমায় খুঁজে বেড়াই,
পুরনো সেই খেলনায়।
আকাশে তাঁকিয়ে বলে ফিরি
কোথায় পাবো তোমায়?
ছোটবেলায় বলতাম মা-কে
শৈশব যাবে কবে?
বড় হয়ে আজ তোমায় খুঁজি,
কোথায় হারিয়ে গেলে?
তোমাকে আজও খুঁজে ফিরি,
সেই খেলার মাঠে।
কোথায় হারালে শৈশব তুমি?
ফিরে এসে দেখো একবার,
হারিয়ে যাচ্ছি আমি।
