শিরোনাম:
Network News BD
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

যবিপ্রবিতে রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত, সেরা ১০ শিক্ষার্থীকে সনদ প্রদান

যবিপ্রবি প্রতিনিধি

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৮:৪৩ PM ৩২ বার পঠিত
যবিপ্রবিতে রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত, সেরা ১০ শিক্ষার্থীকে সনদ প্রদান

ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। সাতটি কলেজের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেন।

অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ নেয়া সেরা ১০ জনকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

আজ শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর অলিম্পিয়াডের উদ্বোধন করেন।

বাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে ও যবিপ্রবির রসায়ন বিভাগের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও শোভাযাত্রার পর সকাল ১০টায় অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে প্রতিযোগিতা শুরু হয়।

রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. কে. এম. আনিস-উল-হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিনসহ শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!