শিরোনাম:
Network News BD
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

জবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি শাহাদাত ও সম্পাদক রাকিব

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫১ AM ১০ বার পঠিত
জবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি শাহাদাত ও সম্পাদক রাকিব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) ২০২৬-২৭ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস এম শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দ্য ডেইলি স্টারের রাকিব মাদবর।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাংবাদিক সমিতির গঠিত নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদদীন নতুন এই কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটিতে সহসভাপতি হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মাহামুদুর রহমান নাজিদ। এছাড়া দ্য নিউ নেশনের মো. আব্দুর রাকিব যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিনের মো. মিলন হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদের মধ্যে দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পোস্টের ইয়াছির মো. ফাহাদ এবং অর্থ সম্পাদক হয়েছেন জাগো নিউজের তৌফিক হোসেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন যায়যায়দিনের মিজান উদ্দীন মাসুদ ও বাংলা ট্রিবিউনের সুহাইল আহমদ।

কমিটি ঘোষণা শেষে নবগঠিত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও প্রক্টরসহ বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপাচার্য অধ্যাপক রইছ উদদীন বলেন, “এই বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির অনেক অর্জন রয়েছে। সমিতির সদস্যরা এই সংগঠনের প্রাণ। সকল সদস্যদের সত্য অনুসন্ধানে কাজ চালিয়ে যেতে হবে।”

জবি প্রতিনিধি /

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!