শিরোনাম:
Network News BD
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

সনাতন ধর্মাবলম্বীদের সাথে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

মোঃ ইমন হোসেন

মোঃ ইমন হোসেন

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৯:৩০ AM ২৫ বার পঠিত
সনাতন ধর্মাবলম্বীদের সাথে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

ছবি: নেটওয়ার্ক নিউজ বিডি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) কর্মরত সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উদযাপন পরবর্তী সৌহার্দ্য ও সম্প্রীতির আবহে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপাচার্যের বাসভবনে এই শুভেচ্ছা বিনিময় ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এসময় তিনি বলেন, মানুষের সেবা করার চেয়ে বড়ো ধর্ম নেই। মানুষে মানুষে ভেদাভেদ রেখে ধর্ম পালন করা যায় না। আর মানুষ প্রত্যেকেই অনন্য সত্তার অধিকারী। অনন্য গুণের অধিকারী। আমরা নিজেও জানি না, আমাদের কাকে দিয়ে কোন উপকার হবে। কাজেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার পথ সুদূরপ্রসারী করতে হলে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রাখা জরুরি।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান বলেন, ছোটবেলা থেকেই আমরা পূজার আনন্দ উপভোগ করে এসেছি। আমরা অসাম্প্রদায়িক চেতনা ধারণ করতে শিখেছি সেই সময় থেকেই। আগামীর বাংলাদেশ সবার হাত ধরেই এগিয়ে যাবে আমরা সেই প্রত্যাশা রাখি।

অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন ড. দিপংকর কুমার, মানবিকী অনুষদের ডিন সুকান্ত বিশ্বাস, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. মৃণাল কান্তি বাওয়ালী, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষার্থী উপদেষ্টাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, দপ্তর প্রধান, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!