শিরোনাম:
Network News BD
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

মতলব উত্তরে আব্দুল আজিজ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৯:০৫ PM ১৩ বার পঠিত
মতলব উত্তরে আব্দুল আজিজ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী সুজাতপুর গ্রামের আব্দুল আজিজ ফাউন্ডেশনের ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুজাতপুরে আয়োজিত এক অনুষ্ঠানে এই জার্সি উন্মোচন করা হয়।

ফয়েজ আহাম্মেদ মাহিনের সভাপতিত্বে এবং মো. হাসান বেপারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জাকির হোসেন বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. খোরশেদ আলম বেপারী ও মো. লিটন বেপারী।

আব্দুল আজিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক মো. কবির বেপারীর ব্যক্তিগত উদ্যোগে খেলোয়াড়দের এই জার্সি উপহার দেওয়া হয়। মুঠোফোনে যুক্ত হয়ে মো. কবির বেপারী বলেন, খেলাধুলা হলো যুবসমাজের জন্য কল্যাণের পথ। খেলাধুলা করলে শারীরিক ও মানসিক বিকাশ হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, খেলাধুলা যুবসমাজকে মাদকসহ নানা ধরনের অপরাধ থেকে দূরে রাখে।

অনুষ্ঠান পরিচালনাকারী মো. হাসান বেপারী বলেন, সামাজিক কার্যক্রম, স্বাস্থ্য ও খেলাধুলা বিষয়ে তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!