শিরোনাম:
Network News BD
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

নড়াইলে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ২:১৬ PM ১৪ বার পঠিত
নড়াইলে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

ছবি: সংগৃহীত

জেলার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। শরতের এ সার্বজনীন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। দেবী দুর্গার অনিন্দ্যসুন্দর রূপ ফুটিয়ে তুলতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে তাদের কর্মব্যস্ততা।

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে জেলার ৩ উপজেলার প্রতিটি পূজা মন্ডপে সাজসজ্জার পাশাপাশি সনাতন  ধর্মালম্বীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। ঘরে ঘরে চলছে পূজা আর উৎসবের আমেজ। কয়েকদিন পর পূজার ঘণ্টা ধ্বনি বেজে উঠলে ভক্ত-ভক্তিমায় মুখরিত হয়ে উঠবে গোটা জেলা।

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, জেলার তিনটি উপজেলায় এ বছর মোট ৫৪৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে সদর উপজেলায় ২৪৯টি মন্ডপে, লোহাগড়া উপজেলায় ১৫০টি মন্ডপে এবং কালিয়া উপজেলায় ১৪৪টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. পংকজ বিহারি ঘোষ অন্ন বাসস’কে জানান, আগামী ১৭ অক্টোবর মহাষষ্ঠীর মধ্যদিয়ে দুর্গাপূজা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্যদিয়ে সমাপ্ত হবে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। বিভিন্ন মন্দিরে গিয়ে খোঁজ খবর রাখছি। পুলিশ ও আনসারের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকরা প্রতিটি মন্ডপে নিরাপত্তা ও শান্তি-শৃংখলার দায়িত্ব পালন করবে।

নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বাসস’কে জানান, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। নিরাপত্তার বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!