পথশিশু দিবস উপলক্ষে চট্টগ্রামে ১০০ পথশিশুর মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ ওয়েস্ট। একই অনুষ্ঠানে শিশুদের ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।২ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন সুকান্ত বড়ুয়া বিপুল। অক্টোবর সার্ভিস চেয়ারপারসন লায়ন তমাল কান্তি বড়ুয়া ও ক্লাব সেক্রেটারি লায়ন ঝুমি বড়ুয়া মুন্না অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি৪-এর ১ম ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও সুন্দর শৈশব নিশ্চিত করা জরুরি।’ নগর ফুলের শিশুদের প্রয়োজন হলে বিনামূল্যে চোখের চিকিৎসা ও অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য দেন জিইটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন অধ্যাপক ববি বড়ুয়া এমজেএফ। অনুষ্ঠানে লায়ন্স ও লিও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ক্লাব সদস্য এবং নগর ফুলের সিআরবি শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্লাব ফাউন্ডার ও সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন আদর্শ কুমার বড়ুয়া পিএমজেএফ। স্বাগত বক্তব্য দেন জোন চেয়ারপারসন ও লিও অ্যাডভাইজার ধনঞ্জয় বড়ুয়া রুবেল।
ডিএ/
