শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

রুহিয়ায় কৃষক কার্ড ও আর্থিক সহায়তা পেলেন ১ হাজার ১৪৯ কৃষক

মোস্তাফিজুর রহমান আকাশ

মোস্তাফিজুর রহমান আকাশ

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১০:১০ PM ১৭ বার পঠিত
রুহিয়ায় কৃষক কার্ড ও আর্থিক সহায়তা পেলেন ১ হাজার ১৪৯ কৃষক

ছবি: সংগৃহীত

কৃষিসেবা ও সরকারি সহায়তা আরও সহজ, স্বচ্ছ ও দ্রুত কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ‘কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ ২০২৬’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রুহিয়া সালেহিয়া দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

​সারাদেশের সঙ্গে একযোগে রুহিয়াতেও এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন উপজেলার ১ হাজার ১৪৯ জন কৃষকের ব্যাংক হিসাবে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে কৃষি উপকরণ সহায়তার অর্থ সরাসরি পাঠানো হয়। কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই কৃষকের নিজস্ব ব্যাংক হিসাবে সরকারি সহায়তার অর্থ পৌঁছে দেওয়ার এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় কৃষকেরা। তাঁরা জানান, সরাসরি ব্যাংক হিসাবে সহায়তার অর্থ পাওয়ায় সরকারি সহযোগিতা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেন রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন। তিনি কৃষিসেবা গ্রহণ ও সরকারি সুযোগ সুবিধা যথাযথভাবে ব্যবহারের বিষয়ে দিকনির্দেশনা দেন।

​বক্তারা জানান, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য সরকারি প্রণোদনা, কৃষি উপকরণ, সেচ, কৃষিঋণ, কৃষিযন্ত্র, আবহাওয়া ও বাজারসংক্রান্ত তথ্যসহ বিভিন্ন কৃষিসেবা আরও সহজে পাওয়ার সুযোগ তৈরি হবে। সরাসরি ব্যাংক হিসাবে সহায়তার অর্থ পৌঁছে দেওয়ার ফলে সরকারি সহযোগিতা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়বে।

​অনুষ্ঠানে বক্তব্য দেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলাদুন নবী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ শামীমা নাজনীন, সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিহার রঞ্জন রায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সঙ্গী সরকার শান্তা।

​এ সময় রুহিয়া উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আবদুল মালেক মানিক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সেনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, ১ নম্বর রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, ৪ নম্বর ঢোলারহাট ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আপেল মাহমুদসহ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!