শিরোনাম:
Network News BD
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

কটিয়াদীতে মসজিদের কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার, বন্ধু আহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৮ PM ৬ বার পঠিত
কটিয়াদীতে মসজিদের কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার, বন্ধু আহত

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে রাতের হট্টগোলের পর মসজিদসংলগ্ন একটি কক্ষ থেকে শামীম মিয়া (২৫) নামের এক ইমামের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় তাঁর বন্ধু সোহানকে (২৪) রক্তাক্ত ও আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

​সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের ইছামুদ্দিন সরকার বাড়ি মসজিদ প্রাঙ্গণ থেকে শামীমের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওইি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে মসজিদসংলগ্ন ওই কক্ষে শামীম ও তাঁর দীর্ঘদিনের বন্ধু সোহান অবস্থান করছিলেন। রাতের কোনো একসময়ে কক্ষটির ভেতর থেকে হট্টগোলের শব্দ পান স্থানীয়রা। পরে সেখানে গিয়ে সোহানকে শরীর ও গলায় আঘাতের চিহ্নসহ রক্তাক্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। তাঁকে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এর কিছু সময় পর একই কক্ষ থেকে শামীমের মরদেহ দেখতে পান তাঁর স্বজনরা।

​খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। শামীমের পরিবারের পক্ষ থেকে ঘটনাটি নিয়ে সন্দেহ প্রকাশ করা হলেও দুই বন্ধুর মধ্যে পূর্বে কোনো বিরোধ ছিল কি না বা ঠিক কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং হাসপাতালে চিকিৎসাধীন আহত সোহানের সুস্থতার পর বিস্তারিত তথ্য জানা গেলে ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন হবে।

এসএন/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!