শিরোনাম:
Network News BD
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

স্বপ্ন পূরণের ঠিকানায় নতুন জীবন

মো. তায়ীম খান

মো. তায়ীম খান

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ PM ১৯ বার পঠিত
স্বপ্ন পূরণের ঠিকানায় নতুন জীবন

নেটওয়ার্ক নিউজ বিডি সম্পাদিত

ইয়াসমিন আরা:

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া একজন শিক্ষার্থীর জীবনে নতুন স্বপ্নের সূচনা। একজন শিক্ষার্থী তার জীবনের নানা লক্ষ্য, স্বপ্ন এবং নতুন কিছু অনুভূতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে পা রাখে। একদিকে যেমন স্বপ্ন পূরণের সুযোগ আসে, অন্যদিকে ঠিক তেমনি নিজের পরিবার, পরিবারের ভালোবাসা ও শৈশবের স্মৃতি পেছনে ফেলে নতুন ক্যাম্পাস, নতুন মানুষ ও নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার অনিশ্চয়তা কাজ করে।

বাড়ি থেকে বের হওয়ার মুহূর্তে মায়ের চোখের ভাষা পড়তে পারিনি, কিন্তু বুকের মধ্যে অজানা এক কষ্ট অনুভব করেছিলাম। নিজের পরিবার, প্রিয় মানুষের কণ্ঠস্বর এবং নিরাপদ আশ্রয় থেকে যখন বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হয়, তখন আনন্দের পাশাপাশি থাকে এক ধরনের শূন্যতা। নতুন জীবনের স্বপ্ন যতটা উজ্জ্বল, বাস্তবতায় মানিয়ে নেওয়া ঠিক ততটাই কঠিন।

ক্যাম্পাসের প্রথম দিনটা অনেকের কাছেই স্মরণীয়। নতুন পোশাক, হাতে বই, চোখে হাজারো স্বপ্ন আর মনে থাকে অনেক প্রশ্ন। আশপাশে অনেক মানুষ থাকলেও পরিচিত মুখ থাকে খুবই কম। সবার মধ্যে আলাদা এক উত্তেজনা কাজ করে; কেউ নতুন কারও সঙ্গে পরিচিত হচ্ছে, কেউ নিজের বিভাগ খুঁজছে, আবার কেউ নীরবে চারপাশ দেখতে ব্যস্ত থাকে। এর মাঝেই নতুন সহপাঠী, নতুন শিক্ষক ও নতুন পরিবেশের নিয়মের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগে।

ধীরে ধীরে সহপাঠীদের সঙ্গে পরিচিত হওয়া, সবার সঙ্গে আড্ডা দেওয়া, ওরিয়েন্টেশন, বিভাগীয় কার্যক্রম এবং নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একজন নবীন নিজেকে মানিয়ে নিতে শুরু করে। শিক্ষক, সিনিয়র শিক্ষার্থী ও সহপাঠীরা সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে এগিয়ে এলে নতুন শিক্ষার্থীরা আরও স্বাচ্ছন্দ্যবোধ করে। এভাবেই ক্যাম্পাসের সবার সঙ্গে এক নিবিড় সম্পর্ক তৈরি হয়।

ছুটিতে বাড়ি ফেরার আনন্দ জীবনের এক বিশেষ অংশ। অনেক দিন পর নিজের পরিবারের কাছে ফিরে যাওয়ার অনুভূতি সত্যিই অন্যরকম, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আবার ছুটি শেষে ক্যাম্পাসে ফিরে আসার সময় বন্ধুদের টান মনে করিয়ে দেয় নতুন এক আপন জগতের কথা।

নবীনদের এই অভিযোজন শুধু পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া নয়, এটি আত্মবিশ্বাস, সহমর্মিতা ও সম্পর্ক গড়ে তোলার দারুণ এক শিক্ষা। বাড়ি আমাদের শিকড় আর ক্যাম্পাস আমাদের স্বপ্ন পূরণের পথচলার ঠিকানা। এই দুই বন্ধনেই তৈরি হয় শিক্ষার্থীদের জীবনে এক অনন্য গল্প।

শিক্ষার্থী, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ (১ম বর্ষ)
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!