শিরোনাম:
Network News BD
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

রাবিতে ‘লেখালেখির প্রাথমিক বুনিয়াদ ও চিঠি লিখন’ কর্মশালা

রাবি প্রতিনিধি

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ PM ২৭ বার পঠিত
রাবিতে ‘লেখালেখির প্রাথমিক বুনিয়াদ ও চিঠি লিখন’ কর্মশালা

ছবি: সংগৃহীত

বৃষ্টিস্নাত শরতের বিকেলে একঝাঁক স্বপ্নবাজ তরুণ লেখককে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘লেখালেখির প্রাথমিক বুনিয়াদ ও চিঠি লিখন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত বিজয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সবুজ আহমেদ এবং সঞ্চালনা করেন শাখার সম্পাদকীয় পর্ষদের সদস্য আমিনুর রহমান।

কর্মশালায় লেখালেখির প্রাথমিক বুনিয়াদ ও চিঠি লেখার কৌশল নিয়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। ঝুম বৃষ্টির মধ্যেও কর্মশালায় প্রায় ৩০ জন তরুণ লেখক ও লেখালেখিতে আগ্রহী শিক্ষার্থী অংশ নেন।

কর্মশালার শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের তাৎক্ষণিক চিঠি লেখার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ১০ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। প্রতিযোগিতা শেষে সেরা তিনজনকে পুরস্কৃত করা হয়।

প্রশিক্ষক ইয়াসিন আরাফাত বিজয় বলেন, তাঁর ক্ষুদ্র জ্ঞান ও অভিজ্ঞতা থেকে অংশগ্রহণকারীদের লেখালেখির প্রাথমিক রসদ তুলে দেওয়ার চেষ্টা করেছেন। নতুন লেখকদের চিন্তার দুয়ার উন্মোচনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ‘কলমে সদা সত্য উঠে আসুক। লেখক হয়ে ওঠার এই যাত্রায় তাদের শুভকামনা। প্রতিটি ক্যাম্পাসে প্রেম, দ্রোহ ও বিদ্রোহী ধাঁচের লেখক বেড়ে উঠুক। দেশ ও সমাজের অন্যায়-অবিচার সাহসের সঙ্গে কলমে তুলে আনুক।’

মাত্র ১০ মিনিটে অংশগ্রহণকারীদের লেখা কয়েকটি চিঠি তাঁকে অভিভূত করেছে বলেও জানান বিজয়। অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতে তরুণদের লেখালেখিতে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এমজে/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!